[ বিনোদন ]
র্যাম্পে ‘অতিরিক্ত’ গ্লামারাস দেখাতে গিয়ে সমালোচিত সাইফ কন্যা
ছবি: সংগৃহীত
‘লাভ আজ কাল’ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারার অভিনয় দক্ষতা নিয়ে কিছু লোকজন প্রশ্ন তুলেছেন। এর পরপরই সামাজিক মাধ্যমে সারার র্যাম্প ওয়াকের ভিডিও উঠে আসতেই ট্রোল হতে হল অভিনেত্রীকে।
শুক্রবার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে একটি ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটেন সারা আলি খান। ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার পরই শুরু হয়ে যায় কমেন্টের ঝড়।
সারার এই র্যাম্প ওয়াকের ভিডিও দেখে কেউ লিখেছেন, এতোটা অভিনয় সিনেমায় করলে ভালো হত। কেউ আবার বলেছেন, হে ভগবান, ও যথেষ্ঠ চেষ্টা করছে। কারোর আবার বক্তব্য, এই র্যাম্প শো বড়ই হাস্যকর, ঠিক লাভ আজ কাল ছবিটির মতোই।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে সারার তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, আমি এই সমালোচনা নিয়ে মাথা ঘামাই না। আগে খারাপ লাগতো। এখন এই বিষয়গুলো আমি গায়ে মাখি না। আমি অভিনয় করতে এসেছি, ওটাই মন দিয়ে করতে চাই।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!